তেঁতুলিয়ায় ট্রাক্টরের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু
মো.সফিকুল আলম দোলন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় আশরাফি জান্নাত ইশি (১৩) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকালে উপজেলার ভজনপুর ইউনিয়নের ভুতিপুকুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নিশি হারাদিঘী গ্রামের আইবুল হকের মেয়ে। সে হারাদিঘী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই দিন সকালে ভুতিপুকুর গ্রামে ইশি প্রাইভেট পড়া শেষে বাইসাইকেল যোগে বাড়ি ফিরছিল। এসময় পেছন থেকে একটি ট্রাক্টর তাকে ধাক্কা দিলে সে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। এ অবস্থায় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই মারা যায় সে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ট্রাক্টরটিকে আটক করে। তবে তার আগেই চালক পালিয়ে যায়।
ভজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকছেদ আলী দূর্ঘটনায় নিশির নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট
সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: অপেক্ষার প্রহর শেষে মেঘের আড়াল ভেদ করে উত্তরের আকাশেRead More
রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, তিনজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে বাসের ধাক্কায়Read More



Comments are Closed