Main Menu

সিলেটের দুই ল্যাবে ৯৩ জনের করোনা শনাক্ত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দুই ল্যাবে বৃহস্পতিবার আরও ৯৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এরমধ্যে ওসমানী মেডিকেলের ল্যাবে ৪৬ জনের ও শাবির ল্যাবে ৪৭ জনের করোনা শনাক্ত হয়।

বৃহস্পতিবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় ৪৬ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে ৩৭ জনই সিলেট জেলার। এছাড়া সুনামগঞ্জের ৫ জন, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায় ২ জন করে রয়েছেন।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসি-আর ল্যাব সুত্র বিষয়টি নিশ্চিত করেছে।

এদিকে একইদিন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ল্যাবে আরও ৪৭ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। নতুন শনাক্ত হওয়া ব্যক্তিরা সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার বাসিন্দা।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের করোনা ল্যাবের ইনচার্জ হাম্মাদুল জানান, শাবির ল্যাবে আজ বৃহস্পতিবার ২৮২টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনাগুলো পরীক্ষা শেষে ৪৭ জন ব্যক্তি করোনাক্রান্ত বলে শনাক্ত হয়েছেন।

আক্রান্তদের মধ্যে সিলেটের ৩৮ জন, সুনামগঞ্জের ৩ জন ও হবিগঞ্জ জেলার ৬ জন রয়েছেন।

 

Share





Related News

Comments are Closed