বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে করোনা টিকার ২য় ডোজ
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহস্পতিবার (৮ এপ্রিল) থেকে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি অনুসরণ করে শুরু হচ্ছে কোভিড-১৯ টিকার ২য় ডোজ প্রদানের কার্যক্রম।
সকল পর্যায়ের টিকা গ্রহণকারীরা কোভিড-১৯ টিকার ২য় ডোজ নিবেন টিকা গ্রহনের দিন থেকে ২ মাস পর। তবে যারা ২য় ডোজ নেয়ার জন্য মোবাইলে বার্তা (ম্যাসেজ) পাবেন তারাই নির্দিষ্ট কেন্দ্রে গিয়ে নির্ধারিত তারিখে উপস্থিত থেকে টিকা গ্রহণ করবেন।
টিকার রেজিস্ট্রেশন কার্ড ও ২য় ডোজ নেয়ার জন্য মোবাইলের বার্তা সহ নির্ধারিত কেন্দ্রে উপস্থিত থেকে টিকা গ্রহনের অনুরোধ জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম।
তিনি জানান, যাদের ১ম ডোজ গ্রহণের ২ মাস পূর্ণ হয়েছে কিন্তু ২য় ডোজ নেয়ার জন্য মোবাইলে বার্তা এখনো পৌছায়নি তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে বার্তা পাবেন।
সরকারী ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে টিকাদান কার্যক্রম চলবে। একই সাথে কোভিড-১৯ টিকার ১ম ডোজের নিয়মিত কার্যক্রমও চলমান থাকবে। সম্মানীত নগরবাসিকে অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন করে কোভিড-১৯ এর টিকা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
সিলেটে শাহী ঈদগাহ মাঠে ১০ অক্টোবর শুরু বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed