সিলেটে দোকান খোলার দাবীতে ব্যবসায়ীদের মানববন্ধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সরকার ঘোষিত লকডাউন শিথিল করে পূণরায় দোকানপাট খোলার দাবীতে সিলেট মহানগর ইলেকট্রিক ব্যবসায়ীদের উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।
বুধবার (৭ এপ্রিল) দুপুর ১২টায় নগরীর কোর্ট পয়েন্টে এই মানববন্ধন পালন করেন সংগঠনের নেতৃবৃন্দ।
সিলেট মহানগর ইলেকট্রিক ব্যবসায়ী কমিটির আহ্বায়ক নাসির উদ্দিনের সভাপতিত্বে ও সাবেক সিনিয়র সহ সভাপতি আশিকুর রহমানের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক ইউসুফ মিয়া, সহ সভাপতি খছরু মিয়া, সাবেক দপ্তর সম্পাদক এস এম শাহজাহান, আল-ফালাহ মার্কেটের সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক নুরুল হক, মহানগর ইলেকট্রিক ব্যবসায়ী কমিটির মুখপাত্র সাইদুর রহমান আলী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আবুল হোসেন, কাহের মিয়া, ফরিদ মিয়া, উজ্জল মিয়া, বিপুল মিয়া, সুলেমান মিয়া, লায়েক মিয়া সহ নগরীর বিভিন্ন মার্কেটের বিপুল সংখ্যক ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তরা বলেন, করোনা যেতে না যেতেই আবারো যখন করোনার ধাক্কা শুরু হলো সরকার আবারো লকডাউন দেওয়ায় আমাদেরকে বিভিন্ন সমস্যায় জর্জরিত হতে হচ্ছে। তাই লকডাউন শিথিল করে ব্যবসায়ীদের দোকানপাট খুলে দিলে আমরা কিছুটা হলেও এ সমস্যা থেকে মুক্তি পাবো। মানববন্ধন থেকে দোকানপাট খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি আকুল আবেদন জানানো হয়। বিজ্ঞপ্তি
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
সিলেটে শাহী ঈদগাহ মাঠে ১০ অক্টোবর শুরু বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed