শাল্লায় জমিজমা নিয়ে সংঘর্ষে আহত ২৫
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা উপজেলায় জমিজমা নিয়ে দুইপক্ষের সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। সংঘর্ষ ঠেকানোর সময় দুই পুলিশ সদস্য আহত হয়েছে। এসময় পুলিশ সংঘর্ষ ঠেকাতে ফাঁকা গুলি ছুড়েছে।
সোমবার (৫ এপ্রিল) দুপুরে এই সংর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে জড়িত ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফের সংঘর্ষের আশংকায় গ্রামে পুলিশ মোতায়েন রয়েছে।
পুলিশ জানায়, উপজেলার আটগাঁও গ্রামের আব্দুল্লাহ আল নোমান ও সন্তু মিয়ার লোকজনের মধ্যে গ্রামের পাশের খাস জমি নিয়ে বিরোধ চলছিল। সোমবার খাস জমির ধান কাটা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। ঘণ্টাব্যাপি সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ২৫ জন আহত হয়।
শাল্লা থানার ওসি নাজমুল হক জানান, খাস জমির ধান কাটা নিয়ে দুইপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে। সংঘর্ষ ঠেকাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছে। কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়তে হয়েছে। ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
Related News
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More
দিরাইয়ে টিনের চালে ষাঁড়, কৌতূহল উঠলো কিভাবে?
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পথ হারিয়ে একটি ষাঁড় দোকানের টিনের চালে উঠে আটকা পড়ারRead More



Comments are Closed