বিশ্বনাথে মাস্ক না পড়ায় ৭ জনকে জরিমানা
বিশ্বনাথ প্রতিনিধি : লকডাউনের প্রথম দিনে সিলেটের বিশ্বনাথ উপজেলায় মাস্ক না পরে বের হওয়ায় ৭ জনকে জরিমানা করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই অভিযান পরিচালনা করা হয়।
সোমবার (৫ এপ্রিল) বেলা ২টার দিকে বিশ্বনাথ নতুনবাজার ও পুরাতনবাজারে এ অভিযান শুরু হয়।
এ সময় মাস্ক ছাড়া ঘুরাফেরা করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত ৭ জনকে জরিমানা করেন। ৭টি মামলায় ওই ব্যক্তিদের কাছ থেকে ১ হাজার ৫০ টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান। সেই সাথে সরকারি নির্দেশনা পালনে ব্যবসায়ী ও পথচারীদের সতর্ক করেন ভ্রাম্যমাণ আদালত।
মো. কামরুজ্জামান বলেন, করোনা প্রতিরোধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
Related News
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More
সিলেটের র্যাব-৯ এখন এসআরবি-৯
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর নাম পরিবর্তন হয়ে এখন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯Read More



Comments are Closed