সিলেটে ৬৬ বোতল ফেন্সিডিলসহ নারী গ্রেফতার
বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেটের আলোচিত মাদক ব্যবসায়ী ফেন্সি সাবিনা আক্তারকে (৩২) গ্রেফতার করেছে র্যাব। এসময় র্যাব তার কাছ থেকে ৬৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে।
গ্রেফতারকৃত সাবিনা ব্রাহ্মনবাড়ীয়া জেলার নবীননগর থানার ধরাবাঙ্গা গ্রামের মৃত দুলা মিয়ার মেয়ে। বর্তমানে সে সুনামগঞ্জ জেলার দিরাই থানাধীন দিরাইবাজারে বসবাস করে আসছে।
শুক্রবার (২ এপ্রিল) দুপুরে শাহপরাণ থানা পুলিশ তাকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।
এরআগে বৃহস্পতিবার (১ এপ্রিল) রাতে গোপন তথ্যের ভিত্তিতে শাহপরাণ থানাধীন বালুচর এলাকা থেকে র্যাব তাকে গ্রেফতার করে।
বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৯ এর এএসপি (গণমাধ্যম) ওবাইন। তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে সাবিনা আক্তার নামের এক যুবতীকে র্যাব গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ৬৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করে র্যাব। এ ঘটনায় র্যাব বাদী হয়ে শাহপরাণ থানায় মাদক আইনে মামলা দায়ের করে।
Related News
সিউকের আনুষ্ঠানিকভাবে সেবা প্রদান শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটকে একটি পরিকল্পিত, বাসযোগ্য ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে নতুনRead More
এলপিজি ও অটোগ্যাসের মূল্যবৃদ্ধিতে সিলেট মহানগর জামায়াতের নিন্দা ও প্রতিবাদ
বৈশাখী নিউজ ডেস্ক: ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এক লাফে ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজারRead More



Comments are Closed