Main Menu

চিত্রনায়ক রিয়াজ করোনায় আক্রান্ত

বিনোদন ডেস্ক : করোনায় আক্রান্ত হয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ। আজ শুক্রবার বিকেলে গণমাধ্যমকে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, গত ২৮ মার্চ নমুনা পরীক্ষা করাতে দিয়েছিলেন এই অভিনেতা। পরে গত সোমবার (২৯ মার্চ) পরীক্ষার ফল হাতে এলে রিয়াজ জানতে পারেন, তার কোভিড-১৯ পজিটিভ।

‘বঙ্গবন্ধু’ ছবির শুটিংয়ে মুম্বাই যাওয়ার কথা ছিল রিয়াজের। তবে নিয়ম অনুযায়ী দেশ ত্যাগ করার আগে কোভিড-১৯ টেস্ট করান রিয়াজ। তবে, করোনা আক্রান্ত হওয়ায় আপাতত শুটিংয়ের জন্য ভারত যাওয়া হচ্ছে না।

উল্লেখ্য, ‘বঙ্গবন্ধু’ ছবিতে তাজউদ্দীন আহমেদের চরিত্রে অভিনয় করার কথা ছিল রিয়াজের। শুরুতে এই চরিত্রে অভিনয়ের কথা ছিল দেশের আরেক জনপ্রিয় নায়ক ফেরদৌসের। কিন্তু ভারতে প্রবেশ সংক্রান্ত নিষেধাজ্ঞায় শেষ পর্যন্ত তার আর ছবিটিতে অভিনয়ের সুযোগ হয়নি।

Share





Related News

Comments are Closed