সিলেটে হোটেলে প্রবাসী নারীর কক্ষে ঢুকে শ্লীলতাহানীর চেষ্টা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর নুরহাজান গ্র্যান্ড আবাসিক হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা যুক্তরাজ্য প্রবাসী নারীর শ্লীলতাহানীর চেষ্টা করেছে ওই হোটেলেরই এক কর্মচারী।
শাহীন নামের ওই কর্মচারী বৃহস্পতিবার (১ এপ্রিল) রাত সোয়া ১১টার দিকে ওই নারীর কক্ষে ঢুকে তার সঙ্গে ধস্তাধস্তি করে শ্লীলতাহানীর চেষ্টা করে। এ অভিযোগে শাহীনকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, সিলেট নগরীর দরগাহ গেটস্থ নুরহাজান গ্র্যান্ড আবাসিক হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা যুক্তরাজ্য প্রবাসী যুবতী নারীর শ্লীলতাহানীর চেষ্টা করে সেই হোটেলের কর্মচারী শাহীন। রাত সোয়া ১১টার দিকে ওই নারীর দরজায় কড়া নাড়ে শাহীন। প্রবাসী নারী দরজা খুলতেই শাহীন তার সঙ্গে শ্লীলতাহানীর জন্য ধস্তাধস্তি শুরু করে। এসময় ওই নারীর চিৎকারে আশপাশের কক্ষের লোকজন এগিয়ে এসে শাহীনের কবল থেকে তাকে উদ্ধার করেন।
পরে খবর দিলে পুলিশ এসে শাহীনকে আটক করে কোতোয়ালি থানায় নিয়ে যায়।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদ শুক্রবার (২ এপ্রিল) সকালে জানান, শাহীনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাকে আদালতে প্রেরণ করা হবে।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা জেলা প্রশাসনকে বিষয়টি অবগত করেছি। হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে জেলা প্রশাসন ব্যবস্থা নিতে পারে।
উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে ওই নারীসহ ৮৩ জন যাত্রী লন্ডন থেকে সিলেটে আসেন। এদের মধ্যে হোটেল নূরজাহানে ৬, হোটেল অনুরাগে ১১ জন, হোটেল হলিগেটে ১৭, হোটেল হলি সাইডে ৩, হোটেল স্টার প্যাসিফিকে ১, হোটেল লা রোজে ১৭, হোটেল লা ভিস্তায় ৮, হোটেল রেইন বো গেস্ট হাউজে ১০ ও রয়েল প্লামে ১০ জন প্রবাসীকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
Related News
সিলেটে ২ মাদ্রাসা ছাত্র নিখোঁজ, ভিডিও কলে মারধরের দৃশ্য দেখিয়ে টাকা দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে তিন দিন ধরে নিখোঁজ রয়েছে হাফিজিয়া মাদ্রাসার দুই ছাত্র। নিখোঁজ দুইRead More
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More



Comments are Closed