সিলেটে রাত ৯টার পর দোকানপাট বন্ধের নির্দেশ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে করোনাভাইরাসের সংক্রমণ রোধে বৃহস্পতিবার (১ এপ্রিল) থেকে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত প্রতিদিন রাত ৯টার পর জেলার সব দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।
১ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে সিলেট জেলা প্রশাসন, স্বাস্থ্যবিভাগ ও ব্যবসায়ীদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
উল্লেখ্য, সিলেটে ভয়াবহভাবে বাড়ছে করোনা সংক্রমণ। নমুনা পরীক্ষায় প্রতিদিন শতাধিক আক্রান্ত শনাক্ত হলেও কোথাও কেউ মানছেন না স্বাস্থ্যবিধি। এ অবস্থা চলতে থাকলে করোনা সংক্রমণ আরো ভয়াবহ আকার ধারণ করার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
Related News
জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার শ্রিখেল মসজিদের সামনে পর্যটকবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষেRead More
ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে ৩ ছাত্রলীগ নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ।Read More



Comments are Closed