তাইওয়ানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহত ৩৬
আন্তর্জাতিক ডেস্ক: তাইওয়ানে ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে ৩৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় ৬০ জন যাত্রী।
শুক্রবার (২ এপ্রিল) সকালে তাইওয়ানের পূর্বাঞ্চলে একটি সুড়ঙ্গের ভেতরে জনাকীর্ণ ট্রেন লাইনচ্যুত হলে হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে সিএনএন।
তাইওয়ান কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার থেকে সেখানে দীর্ঘ ছুটি শুরু হচ্ছে। এ উপলক্ষে অনেক মানুষ এক এলাকা থেকে অন্য এলাকায় ভ্রমণ করছিলেন। যার কারণে স্বাভাকিভাবেই ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল।
তাইওয়ানের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনায় ৬০ জনের বেশি যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রেনের ভেতরে এখনও অনেক যাত্রী আটকা পড়েছেন বলেও জানিয়েছে তারা।
Related News
জ্বালানি সাশ্রয়ে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ, নতুন গাড়ি কেনা বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক: জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে পাকিস্তান সরকার নতুন করে একগুচ্ছ কৃচ্ছ্রসাধনমূলক পদক্ষেপ ঘোষণা করেছে।Read More
জুমার নামাজের সময় মসজিদের কাছে বোমা হামলা, নিহত ১৬
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাটে মসজিদের কাছে বোমা হামলায় অন্তত ১৬ জনRead More



Comments are Closed