সিলেটে রাত ৮টার পর দোকানপাট বন্ধের নির্দেশ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে করোনাভাইরাসের সংক্রমণ রোধে বৃহস্পতিবার (১ এপ্রিল) থেকে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত প্রতিদিন রাত ৮ টার পর জেলার সব দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।
সিলেট জেলা প্রশাসন, স্বাস্থ্যবিভাগ ও ব্যবসায়ীদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল।
উল্লেখ্য, করোনার মারাত্মক ঝুঁকিতে রয়েছে সিলেটে। করোনায় আক্রান্তের পাশপাশি হাসপাতালে ভর্তি হওয়া রোগীও বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ১০০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন সিলেটের ৪জন ও হবিগঞ্জের ১জন।
Related News
‘দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ’
বৈশাখী নিউজ ডেস্ক: উচ্চ পর্যায়ে দুর্নীতি বিরোধী গণআন্দোলন ও গণজাগরণ গড়ে তোলার লক্ষ্যে ১৯৯৮ সালেRead More
সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা
বৈশাখী নিউজ ডেস্ক: মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেছেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণRead More



Comments are Closed