সিলেটে করোনায় একদিনে ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১০০
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগে করোনায় মৃত্যুর মিছিল বাড়ছে। গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে এ বিভাগে ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ১০০ জনের শরীরে। এসময়ে সুস্থ হয়েছেন ৫৬ জন।
বৃহস্পতিবার (১ এপ্রিল) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ১৭ হাজার ৪৯১ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১০ হাজার ৮০২ জন, সুনামগঞ্জে ২ হাজার ৫৯৪ জন, হবিগঞ্জে ২ হাজার ৫৬ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৩৯ জন রয়েছেন।
সিলেট বিভাগে এ পর্যন্ত ২৯০ জন করোনাভারাইরাসে আক্রান্ত রোগী মারা গেছেন। মৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ২২৩ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে ১৭ জন এবং মৌলভীবাজার জেলায় ২৪ জন রয়েছেন।
বিভাগে এ পর্যন্ত ১৬ হাজার ১৮১ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ১০ হাজার ৩০ জন, সুনামগঞ্জের ২ হাজার ৫৩২ জন, হবিগঞ্জের ১ হাজার ৬৯৫ জন এবং মৌলভীবাজার জেলার ১ হাজার ৯২৪ জন।
জানা গেছে, করোনাভাইরাসে আক্রান্ত ৯৩ জন রোগী সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ৮৭ জন, সুনামগঞ্জের হাসপাতালে ২ জন, হবিগঞ্জের হাসপাতালে ১ জন এবং মৌলভীবাজারের হাসপাতালে ৩ জন চিকিৎসাধীন রয়েছেন।
Related News
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবারRead More
নালুয়া চা বাগানে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগান থেকে ৬০ বছর বয়সী এক অজ্ঞাতনামাRead More



Comments are Closed