Main Menu

২-৩ এপ্রিল বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: উন্নয়ন কাজের জন্য সিলেট নগরীর বেশ কয়েকটি এলাকায় ২ ও ৩ এপ্রিল বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নির্দিষ্ট কয়েক ঘণ্টা বিদ্যুৎ বিভ্রাট থাকবে বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেট।

Manual6 Ad Code

বুধবার সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

Manual6 Ad Code

বিক্রয় ও বিতরণ বিভাগ-২ থেকে প্রেরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট বিউবো’র বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নিয়ন্ত্রণাধীন ১১ কেভি উপশহর ফিডারের উন্নয়নমূলক কাজের জন্য শুক্রবার (২ এপ্রিল) নগরীর উপশহর ব্লক- এ, বি, সি, ডি, জে, এবিসি পয়েন্ট, তেররতন, ভ্যাট অফিস, সৈয়দানীবাগ, সোনারপাড়া, সাদারপাড়া এবং আশে-পাশের এলাকায় সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

Manual2 Ad Code

এছাড়াও আগামী ৩ এপ্রিল, শনিবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ১১ কেভি নাইওরপুল ফিডারের বিটিভি (বিবিবি-১), পানির পাম্প, কাজী জালাল উদ্দিন স্কুল, কুমারপাড়া পয়েন্ট সংলগ্ন, এসজিএস, পুলিশ কমিশনার, ওসমানি যাদুঘর, ঝরণারপাড়, কুমারপাড়া, কুমারপাড়া পয়েন্ট ও আশপাশ এলাকায় বিদ্যুৎ থাকবে না।

তবে নির্ধারিত সময়ের পূর্বে কাজ সম্পন্ন হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code