সিলেটে মিছিল থেকে ১৪ শিবির নেতাকর্মী আটক
বৈশাখী নিউজ ডেস্ক: স্বাধীনতার রজতজয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের প্রতিবাদে সিলেটে বের করা বিক্ষোভ মিছিল থেকে শিবিরের ১৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের ব্যববহৃত ১৫টি মোটর সাইকেলও জব্দ করা হয়।
শনিবার দুপুরে নগরীর নয়াসড়ক এলাকা থেকে তাদেরকে আটক করা হয় বলে জানান সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ- কমিশনার (মিডিয়া) বি এম আশরাফ উল্যাহ তাহের।
আটককৃতরা হলেন- জুয়েল আহমদ (২০), জুনেদ আহমদ (২২), মো. মিজানুর রহমান মুন্না (২১), মো. খায়রুল হাসান (২৪), মো. মাজহারুল ইসলাম (২০), মো. তোফায়েল আহমদ (২১), মো. হাফিজুর রহমান (২০), আলী মর্তুজা (২৩), নাজিম উদ্দিন রেজা (২৫), মাহবুবুর রহমান (২১), মো. জাহিদুল ইসলাম (২৩), তাহের আহমদ (২২), মো. মোজাহিদুল ইসলাম (২০) ও মো. সাইদুর ইসলাম (২২)।
জানা গেছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফর এবং ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে মোদীবিরোধী কর্মসূচিতে সহিংসতায় প্রাণহানীর ঘটনার প্রতিবাদে নয়াসড়ক এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে জামায়াত-শিবির নেতাকর্মীরা।
এসময় পুলিশ তাদের বাঁধা দিলে বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। একপর্যায়ে পুলিশ ধাওয়া দিয়ে তাদেরকে ছত্রভঙ্গ করে এবং ১৪ জনকে আটক করে। এসময় জামায়াত-শিবির নেতাকর্মীদের ফেলে যাওয়া ১৫টি মোটর সাইকেল জব্দ করা হয়।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed