সিলেটে ছাত্রলীগ নেতার রক্তাক্ত লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমার মোল্লারগাঁও এলাকা থেকে বিশ্বনাথরে লামাকাজি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তাজগীর আহমদের (২৩) রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। তিনি বিশ্বনাথ উপজেলার কেশবপুর গৌরিশঙ্কর গ্রামের মকবুল আহমদের পুত্র।
সিলেট মেট্রোপলিটন পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল ৮টার দিকে সিলেট-সুনামগঞ্জ বাইপাস সড়কের মোল্লারগাঁও এলাকায় রাস্তার পাশ থেকে রক্তাক্ত অবস্থায় তাজগীরের লাশ উদ্ধার করে পুলিশ। তাজগীরের সাথে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে তার পরিচয় সনাক্ত করে পুলিশ। এসময় তার পাশে পাওয়া যায় একটি মোটর সাইকেল (সিলেট হ ১৪-১৬৭৬)।
মোটর সাইকেল দুর্ঘটনায় যুবকটির মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ। তার মুখ থেঁতলে গেছে এবং মাথাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed