সিলেটে মোদী বিরোধী কর্মসূচি ভন্ডুল, নারী কর্মীসহ আটক ৭
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর বিরোধী কর্মসূচি ভন্ডুল করে দিয়েছে পুলিশ। এ সময় পুলিশ নারী কর্মীসহ ৭ জনকে আটক করেছে।
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের কথা রয়েছে।
বুধবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাম গণতান্ত্রিক জোট মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ও কালো পতাকা মিছিল করতে চাইলে প্রথমে পুলিশ বাধা দেয়। পুলিশের সাথে ধস্তাধস্তির এক পর্যায়ে তারা লাঠিচার্জ করে ও ৭ জনকে আটক করে নিয়ে যায়।
কমিউনিষ্ট পার্টির জেলা সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন সুমন জানান, তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ হামলা করেছে এবং বেশ কয়েকজনকে আটক করেছে। এর প্রতিবাদে পরবর্তী কর্মসূচি আসবে।
এ ঘটনায় ৭ জনকে আটকের কথা স্বীকার করেছেন কোতয়ালী মডেল থানার ওসি এস এম আবু ফরহাদ । তিনি জানান, কোন অনুমতি না নিয়েই এ সংগঠনের কর্মীরা রাজপথে মোদী বিরোধী ও সরকার বিরোধী কর্মসূচি পালন করছিল। এ কারণে তাদের কর্মসূচিতে বাধা দেয়া হয়েছে বলে জানান ওসি।
Related News
দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে বৃদ্ধকে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে নূর ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধকে হত্যা করাRead More
ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেটে বাণিজ্য মেলা বন্ধের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটেRead More




Comments are Closed