দেশে করোনায় আরো ২৫ মৃত্যু, শনাক্ত ৩৫৬৭
বৈশাখী নিউজ ডেস্ক: করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ২৫ জনের মৃত্যু হয়েছে। এতে দেশে মোট মৃতের সংখ্যা ৮ হাজার ৭৬৩ জনে দাঁড়িয়েছে। একই সময় সাড়ে তিন হাজারের বেশি মানুষের শরীরে শনাক্ত হয়েছে এ ভাইরাস।
বুধবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরো ৩ হাজার ৫৬৭ জনের দেহে। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগী দাঁড়িয়েছে ৫ লাখ ৮০ হাজার ৮০৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ২৯ হাজার ৯০৯ জন।
বাংলাদেশে গত বছরের ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যু হয়। এ বছর ২৩ জানুয়ারি সেই সংখ্যা আট হাজার ছাড়িয়ে যায়। এর মধ্যে গত বছরের ৩০ জুন একদিনেই ৬৪ জন মারা যায়, যা একদিনে সর্বোচ্চ মৃত্যু।
Related News
মক্কায় ড্রোন হামলার চেষ্টা, জামায়াত আমিরের তীব্র নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের পবিত্র নগরী মক্কার কাছে ইয়েমেনের সশস্ত্র হুতি গোষ্ঠীর হামলার চেষ্টারRead More
পবিত্র মক্কা নগরীতে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় তীব্র নিন্দাRead More



Comments are Closed