সিলেটে হোটেল থেকে ৬ নারী পুরুষ আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর সোনালী আবাসিক হোটেল থেকে নারীসহ ৬ জনকে আটক করেছে পুলিশ। রোববার (২১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে ওই হোটেল থেকে ৩ নারী ও ৩ পুরুষকে বন্দরবাজার ফঁড়ি পুলিশ আটক করে।
সিলেট মহানগর পুলিশের মিডিয়া শাখা জানায়, নগরীর মহাজনপট্টির সোনালী আবাসিক হোটেলে কতিপয় নারী-পুরুষ অসামাজিক কাজে লিপ্ত আছে খবর পেয়ে রোববার রাত সাড়ে ৮টার দিকে ওই হোটেলে অভিযান চালায় কোতোয়ালি মডেল থানা পুলিশ। এসময় অসামাজিক কাজে লিপ্ত অবস্থায় ৩ পুরুষ ও ৩ নারীকে আটক করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন কোতোয়ালি থানাধীন বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. মোস্তাফিজুর রহমান। সঙ্গে ছিলেন এসআই মো. সাজেদুল করিম সরকারসহ অন্যান্য টহল দলের অফিসার ও ফোর্স।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
এর আগে চলতি বছরের ২০ জানুয়ারি ওই হোটেল থেকে ‘অসামাজিক কাজের’ অভিযোগে ১২ নারী-পুরুষকে আটক করে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানা পুলিশ। ওই দিন রাত ৮টার দিকে তাদের আটক করা হয়।
Related News
নবজাতকের মৃত্যুর ঘটনায় মাউন্ট এডোরার মাতৃসেবা ইউনিটে ভর্তি বন্ধের নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: নবজাতকের মৃত্যুর ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগের পর সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালের ‘অলRead More
সিউকের আনুষ্ঠানিকভাবে সেবা প্রদান শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটকে একটি পরিকল্পিত, বাসযোগ্য ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে নতুনRead More



Comments are Closed