Main Menu

জকিগঞ্জে মোবাইলে ঘর থেকে ডেকে নিয়ে হত্যার চেষ্টা

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে গলাকাটা অবস্থায় একজনকে বাড়ির পাশে পাওয়া গেছে। ঐ ব্যক্তি কাজলসার ইউনিয়নের ইয়াকুব আলীর ছেলে ৪ নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী এবাদুর রহমান (৫০)।

রবিবার রাত ৯টার দিকে ঐ ইউনিয়নের দক্ষিণ গোটারগ্রামস্থ তার বাড়ির রাস্তার সামনে তাকে পাওয়া যায়।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনেও এবাদুর রহমান প্রার্থী হওয়ার কথা ছিলো। গত দুটি নির্বাচনে অংশ নিয়ে দ্বিতীয় হয়েছিলেন।

ঘটনাস্থল থেকে স্থানীয়রা জানিয়েছেন, এবাদুর রহমানের অবস্থা আশঙ্কাজনক। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী হাসপাতালে রেফার্ড করেন।

খবর পেয়ে জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, থানার ওসি আবুল কাসেম খাঁন, ওসি (তদন্ত) সুশংকর পালসহ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে বলে জানাগেছে।

পরিবারের লোকজন জানিয়েছেন, ঘটনার প্রায় আধাঘন্টা আগে কে বা কারা মোবাইলে কল করে ঘর থেকে বের করে নিয়েছিলো। এর কিছুক্ষণ পরে তাকে গলাকাটা রক্তাক্ত পাওয়া যায়।

জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় এ প্রসঙ্গে, ঘটনার আসল রহস্য উদঘাটনে আমিসহ থানা পুলিশ কাজ করে যাচ্ছে। জড়িত যারাই থাকুক তাদেরকে আইনের আওতায় আনা হবে।

 

Share





Related News

Comments are Closed