সিলেটে হোটেল থেকে উধাও প্রবাসীরা ফিরেছেন, জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানার হোটেল ব্রিটানিয়ায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন থেকে কর্তৃপক্ষ ও পুলিশের চোখ ফাঁকি দিয়ে উধাও হওয়া একই পরিবারের ৯ প্রবাসী উধাও হওয়ার ১০ ঘণ্টার মাথায় হোটেলে ফিরেছেন। রোববার রাত ৮টার দিকে তারা চহাটেলে ফিরে আসেন। এর মধ্যে ৬ জনকে ১৮ হাজার টাকা জরিমানা করেন সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন। বাকি ৩ জন শিশু হওয়ায় তাদেরকে জরিমানার আওতায় নিয়ে আসা যায়নি।
প্রবাসীদের নিয়ে যাওয়া গাড়িচালকের বক্তব্যমতে- রোববার (২১ মার্চ) সকাল ৮টার সময় তাদের গাড়ি করে রওয়ানা দেন তিনি।
এদিকে, উধাও হওয়া প্রবাসী পরিবারের ৬ সদস্যকে জরিমানা করা হয়েছে। রোববার রাত ৮টার দিকে প্রবাসীরা হোটেলে ফিরলে ৯ জনের মধ্য থেকে ৬ জনকে ১৮ হাজার টাকা জরিমানা করেন সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন। বাকি ৩ জন শিশু হওয়ায় তাদেরকে জরিমানার আওতায় নিয়ে আসা যায়নি।
হোটেলে প্রবেশ করে প্রবাসীরা জানান- তারা জকিগঞ্জে গিয়েছিলেন।
প্রবাসীদের জকিগঞ্জে নিয়ে যাওয়া গাড়ির চালক নাজিম জানান, রবিবার সকাল ৮টার দিকে এই ৯ প্রবাসীকে নিয়ে তিনি জকিগঞ্জে যান এবং দুপুরের খাবার খেয়ে বিকাল ৪টার দিকে আবার সিলেটের উদ্দেশ্যে রওয়ানা হন। অসুস্থ পিতাকে দেখতে জকিগঞ্জে গিয়েছিলেন এই পরিবারের সদস্যরা।
জানা গেছে, প্রতিদিনের মতো রোববার (২১ মার্চ) সকালে রুটিন চেক করে হোটেল কর্তৃপক্ষ সকল প্রবাসীকে নিজ নিজ কক্ষে পেলেও দুপুর থেকে হোটেলের ২০৩, ৬০৩ নম্বর কক্ষে থাকা একই পরিবারের ৯ প্রবাসীকে খুঁজে পাননি। বিষয়টি হোটেল কর্তৃপক্ষ বুঝতে পারার পর রেজিস্ট্রি এন্ট্রি খাতায় দেয়া মোবাইল ফোন নাম্বারে যোগাযোগ করলে উধাও হওয়া প্রবাসীরা সিলেটের জকিগঞ্জস্থ বাড়িতে চলে গেছেন বলে জানান। তবে পরিবারের একজন অসুস্থ সদস্যকে দেখে তারা আবারও হোটেলে ফিরে আসবেন বলে আশ্বস্ত করেন।
প্রবাসী পরিবারের ওই ৯ জন হলেন- আব্দুল মালিক (৪৬), রুনা আক্তার (৪৪), তামিমা আক্তার(৯), তায়্যিবা আক্তার (১১), রুবাবা আক্তার (৪৩), রাহিমা বেগম (৪৩), রাদিয়া আক্তার (১১), সায়েমা বেগম (১৮) ও এম তাহমিদ চৌধুরী (৪)।
উল্লেখ্য, গত ১৮ মার্চ (বৃহস্পতিবার) সকাল ১০টায় বিজি-২০২ বিমানের ফ্লাইটে করে ১৫২ জন যুক্তরাজ্য প্রবাসী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। পরে তাদের স্বাস্থ্যপরীক্ষা এবং সব ধরণের আনুষ্ঠানিকতা শেষে সরকারি নির্দেশনা মোতাবেক সেনাবাহিনী এবং পুলিশের তত্ত্বাবধায়নে ১৪৭ জনকে ৭ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য বাসযোগে বিমানবন্দর থেকে নগরীর নির্ধারিত আবাসিক হোটেলগুলোতে পাঠানো হয়। এর মধ্যে নগরীর আম্বরখানাস্থ হোটেল ব্রিটেনিয়ায় ৩৫ জন প্রবাসীকে রাখা হয়। প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা শেষে আগামী ২৬ মার্চ তাদের কেয়ারেন্টিন শেষ হওয়ার কথা।
রোববার রাতে প্রবাসীদের ফিরে আসার বিষয়টি নিশ্চিত করে ব্রিটানিয়া হোটেলের মার্কেটিং ম্যানেজার কাউসার খাঁন বলেন, ‘আমাদের ও পুলিশের চোখ ফাঁকি দিয়ে সকালের পরে কোনো এক সময় তারা হোটেল থেকে বেরিয়ে যান। তবে যোগাযোগ করা হলে তারা রাত ৮টায় ফিরে আসেন।’
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্যাহ তাহের বলেন, ‘কাউকে না বলে চলে যাওয়া প্রবাসীরা হোটেল ব্রিটানিয়ায় ফিরে এসেছেন। তারা নিজেদের ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেন।’
তিনি জানান ওই হোটেলে ৩ জন পুলিশ সদস্য দায়িত্বরত রয়েছেন। তাদের উপস্থিতি সত্তে¡ও কিভাবে প্রবাসীরা বাড়ি চলে গেলেন তা খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে পুলিশ বা হোটেল কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।
Related News
সিলেটের রায়নগরে ট্রিপল মার্ডার, ঘটনার তদন্তে পিবিআই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর রায়নগরের মিতালী আবাসিক এলাকার নিকুঞ্জ ভিলায় তিনজনকে হত্যার ঘটনায় তদন্তভারRead More
সিলেটে নির্মিত হবে পার্ক ও জাদুঘর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর বুক থেকে এবার সরে যাচ্ছে পুরোনো কারাগারের দেয়াল। সেই জায়গায়Read More



Comments are Closed