সিসিকের কাছে ওয়াইফাই প্রকল্প হস্তান্তর করলো বিকক
বৈশাখী নিউজ ডেস্ক: আইসিটি বিভাগের তত্ত্বাবধানে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের উদ্দ্যোগে ডিজিটাল সিলেট সিটি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। যার উদ্দেশ্য হলো তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সিলেটবাসীদের জীবন যাত্রার মান উন্নয়ন।
রোববার (২১ মার্চ ২০২১) বিকেলে নগর ভবনে আয়োজিত অনুষ্ঠানে সিলেট সিটির ৬২টি স্থানে স্থাপিত ১২৬টি এক্সেস পয়েন্ট সম্বলিত পাবলিক ওয়াইফাই সিস্টেম বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কর্তৃক সিলেট সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর কাছে ‘ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের পরিচালক মোহাম্মদ মহিদুর রহমান খান প্রকল্পটি হস্তান্তর করেন। ২০১৯ সালে শুরু হওয়া এই প্রকল্পটি সিসিকের কাছে হস্তান্তরের আগে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নিয়ন্ত্রণে ছিল।
সরকারের আইসিটি ডিভিশনের মাধ্যমে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কর্তৃক আমরা নেটওয়ার্ক প্রকল্পটি সিলেটে বাস্তবায়ন করে। এই ফ্রি Wi-Fi এর SSID হলো Digital Bangladesh এবং Passward হলো joybangla, প্রতিটি এক্সেস পয়েন্টে ১০ এমবিপিএস ডেডিকেটেড ব্যান্ডউইথ প্রদান করা হচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, সিসিকের সচিব ফাহিমা ইয়াসমিন, নির্বাহী প্রকৌশলী রুহুল আলম, উপ-প্রকল্প পরিচালক মধুসূদন চন্দ, বিসিসি সিলেট আঞ্চলিক কার্যালয়ের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ আব্দুল হান্নান চৌধুরী, ইনফোসরকার ফেস-৩ প্রকল্পের কনসালটেন্ট মনিরুজ্জামান তনু, সিসিকের সহকারী প্রকৌশলী জয়দেব বিশ্বাস, মেয়রের সহকারী একান্ত সচিব সোহেল আহমদ, জনসংযোগ কর্মকর্তা আব্দুল আলিম শাহ, আমরা নেটওয়ার্কের প্রতিনিধি মাহমুদুন্নবী খান চৌধুরী সহ ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
Related News
সিলেটে নির্মিত হবে পার্ক ও জাদুঘর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর বুক থেকে এবার সরে যাচ্ছে পুরোনো কারাগারের দেয়াল। সেই জায়গায়Read More
সিলেট মহানগর বিএনপির প্রবাসী ৩ উপদেষ্টার পদ স্থগিত
বৈশাখী নিউজ ডেস্ক: যথাযথ বিধিসম্মত না হওয়ায় সিলেট মহানগর বিএনপির তিন জন প্রবাসী উপদেষ্টার পদRead More



Comments are Closed