কমলগঞ্জে দলিল লেখকের আকস্মিক মৃত্যু
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ সাবরেজিস্টার অফিসে দলিল লেখতে গিয়ে আকস্মিকভাবে দলিল লেখকের মৃত্যুর খবর পাওয়া গেছে।
স্থানীয় সুত্রে জানা যায়, রোববার (২১ মার্চ) দুপুরে প্রতিদিনের কাজের ন্যায় এক জমি বিক্রেতার দলিল লিখছিলেন দলিল লেখক দিপক রঞ্জন দাস (৪৭)। এসময় দলিল লেখা অবস্থায় হঠাৎ তিনি মাটিতে ঢলে পড়েন। পরে তার সহকর্মীরা তাকে দ্রত কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দিপককে মৃত ঘোষণা করেন।
দিপক রঞ্জন দাস কমলগঞ্জ সদর ইউনিয়নের নারায়নপুর গ্রামের মৃত দক্ষিনা রঞ্জন দাসের ছেলে।
এদিকে তার আকস্মিক মৃত্যুর খবরটি শুনে দিপকের পরিবারে চলছে শোকের মাতম। বাড়িতে তার বৃদ্ধা মাতা স্ত্রীসহ চার কন্যা সন্তান রয়েছে বলে তার সহকর্মীরা জানিয়েছেন ।
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ অভিজিৎ কুমার সিংহ সত্যতা নিশ্চিত করে বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই দিপকের মৃত্যু হয়েছে।
Related News
মৌলভীবাজারে পুলিশ পরিচয়ে ডাকাতি, ছাত্রদল সভাপতিসহ গ্রেফতার ৫
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার সদর উপজেলার ৬নং একাটুনা ইউনিয়নের রায়শ্রী এলাকায় মহিষবাহী পিকআপ ডাকাতির ঘটনায়Read More
মৌলভীবাজারে প্রাইভেট কারের ধাক্কায় শিক্ষার্থী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় প্রাইভেট কারের ধাক্কায় তানভির আহমদ (২১) নামে এক মোটরসাইকেল আরোহীRead More



Comments are Closed