বিবিসির সম্প্রচার বন্ধ করে দিয়েছে চীন সরকার
আন্তর্জাতিক ডেস্ক: চীনের সংখ্যালঘু উইঘুর সম্প্রদায়কে নিয়ে সংবাদ পরিবেশন করায় ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির সম্প্রচার বন্ধ করে দিয়েছে চীন সরকার। বেইজিংয়ের এমন সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে লন্ডন।
এক টুইট বার্তায় ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা কেড়ে নেয়ার মতো চীনের এ সিদ্ধান্ত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এসময় চীন সরকারকে বিবিসির সম্প্রচার পুনরায় চালুর বিষয়ে ভেবে দেখার আহ্বান জানান।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংবাদ মাধ্যম ও ইন্টারনেটে বিশ্বে সবচেয়ে বেশি কড়াকড়ি আরোপ করে থাকে চীন। সবশেষ বিবিসির বিষয়ে বেইজিংয়ের সিদ্ধান্ত বিশ্বের চোখে চীনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে বলেও মনে করেন তিনি।
Related News
যুক্তরাষ্ট্রের হামলা, ওমান উপসাগরে ডুবে গেল ইরানের তেলবাহী ট্যাংকার
Manual7 Ad Code আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের হামলার পর ওমান উপসাগরে ডুবে গেছে ইরানের বিশালাকৃতির তেলবাহীRead More
ইন্দোনেশিয়ায় বিনামূল্যের স্কুলের খাবার খেয়ে অসুস্থ প্রায় ২ হাজার
Manual3 Ad Code আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ায় প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর অন্যতম প্রধান উদ্যোগ ‘বিনা মূল্যের পুষ্টিকরRead More



Comments are Closed