ফেঞ্চুগঞ্জে তেলবাহী ট্রেন লাইনচ্যুত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ফেঞ্চুগঞ্জে তেলবাহী ট্রেনের ৭টি বগী লাইনচ্যুত হওয়ার খবর পাওয়া গেছে। এতে সিলেটের সাথে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
বৃহস্পতিবার রাত ১২টার দিকে ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও ও বিয়ালিবাজারের গুতিগাঁও এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
এ কারণে সিলেট থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী আন্ত:নগর উপবন এক্সপ্রেস ট্রেনটি মোগলাবাজার রেলওয়ে স্টেশনে আটকা পড়েছে।
দুর্ঘটনার পর লাইনচ্যুত বগি থেকে আশপাশ এলাকায় তেল ছড়িয়ে পড়েছে। এতে ওই এলাকায় বিরাজ করছে অগ্নিকান্ডের আতঙ্ক। অনাকাঙ্ক্ষিত অগ্নিকান্ড ঠেকাতে এবং মানুষকে সরিয়ে নিতে এলাকায় মাইকিং করা হচ্ছে।
ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাফায়াত হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে সিলেটগামী একটি তেলবাহী ট্রেনের ৭টি বগি গুতিগাঁও নামক স্থানে লাইনচ্যুত হয়। এতে আশপাশের ছড়ায় জালানি তেল ভেসে যাচ্ছে।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed