বিশ্বনাথে মাদ্রাসা ছাত্রীকে ‘আটকে রেখে ধর্ষণ’, গ্রেপ্তার ১
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক মাদ্রাসার ছাত্রীকে (১৬) অপহরণ করে চারদিন আটকে রেখে ধর্ষণের অভিযোগে তার কথিত প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত মো. আমিন (২২) উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের গোমরাগুল গ্রামের ইকবাল মিয়ার ছেলে।
বৃহস্পতিবার (৪ জানুয়ারী) ভোরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার ও অপহৃত মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার করা হয়।
এর আগে বুধবার রাত ১২টায় আমিনের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের অভিযোগে থানায় মামলা করেন ওই মাদ্রাসা ছাত্রীর পিতা।
এজাহারে তিনি উল্লেখ করেন, ‘মাদ্রাসায় যাওয়া আসার পথে মো. আমিন আমার মেয়েকে প্রেমের প্রস্তাব দিত। বিষয়টি সে আমাদের জানায়। আমরা মেয়েকে সতর্ক করে দেয়ার পরও একপর্যায়ে তার সাথে আমিনের প্রেমের সম্পর্ক গড়ে উঠে।
গত ৩১ জানুয়ারি রাত সাড়ে ৯টার দিকে আমার মেয়ে গোয়াল ঘরে তালা দিতে গেলে পূর্ব থেকে ওৎপেতে থাকা আমিন একটি সিএনজি চালিত অটোরিকশায় করে তাকে অপরহণ করে নিয়ে যায়। মেয়েকে খুঁজতে গিয়ে জানতে পারি, তাকে অজ্ঞাত স্থানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করছে আমিন।’
কথিত প্রেমিক আমিনকে গ্রেফতার ও অপহৃত মাদ্রাসা ছাত্রীকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ শামীম মুসা। তিনি বলেন, ‘বৃহস্পতিবার সকালে আসামিকে সিলেট আদালতে প্রেরণ করা হয়েছে এবং উদ্ধার হওয়া মাদ্রাসা ছাত্রীকে সিলেট ওসমানী হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed