ইমজার নতুন কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: উৎসবমুখর পরিবেশে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) সিলেট’র ১৪ তম বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল সম্পন্ন হয়েছে। সোমবার (১ ফেব্রুয়ারি) রাতে নগরীর জিন্দাবাজারস্থ ইমজা কার্যালয়ে সাধারণ সভা ও কাউন্সিল সম্পন্ন হয়।
কাউন্সিলে সভাপতি পদে দেশ টেলিভিশনের সিলেট ব্যুরো প্রধান বাপ্পা ঘোষ চৌধুরী ও এনটিভির ক্যামেরা পার্সন আনিস রহমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এছাড়া কোষাধ্যক্ষ নির্বাচিত হন যমুনা টেলিভিশনের ক্যামেরাপার্সন নিরানন্দ পাল।
নব-নির্বাচিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন- সিনিয়র সহ- সভাপতি মঈন উদ্দিন মনজু (চ্যানেল এস ইউকে), শফিকুর রহমান (বাংলাদেশ বেতার) সহ-সাধারণ সম্পাদক শ্যামানন্দ দাস শ্যামল (এসএটিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক মাইদুল রাসেল (যমুনা টিভি) ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক হাসান শিকদার সেলিম (ডিবিসি নিউজ) তথ্য ও প্রযুক্তি সম্পাদক মাধব কর্মকার ( ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন), পাঠাগার সম্পাদক সুবর্ণা হামিদ (চ্যানেল আই) কার্যনির্বাহী সদস্য- কামকামুর রাজ্জাক রুনু (আরটিভি) মঈনুল হক বুলবুল (এনটিভি) ও লিটন চৌধুরী (চ্যানেল এস ইউকে)।
কাউন্সিলের পূর্বে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সাধারণ সম্পাদকের প্রতিবেদন উপস্থাপন করেন ইমজা’র বিদায়ী সাধারণ সম্পাদক সজল ছত্রী ও আর্থিক প্রতিবেদন পেশ করেন কোষাধ্যক্ষ গোপাল বর্ধন।
সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের অভিনন্দন
ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েসন (ইমজা)-এর নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ ও সাধারণ সম্পাদক ছামির মাহমুদ।
মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে নবনির্বাচিত সভাপতি বাপ্পা ঘোষ চৌধুরী, সিনিয়র সহসভাপতি মঈন উদ্দিন মনজু, সহসভাপতি শফিকুর রহমান চৌধুরী সাধারণ আনিস রহমান, কোষাধ্যক্ষ নিরানন্দ পালসহ নতুন কমিটির সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানান তারা। একই সাথে গণমাধ্যমকর্মীদের পেশাগত মানোন্নয়নে এক যোগে কাজ করার প্রত্যাশা করেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাRead More



Comments are Closed