সাংবাদিককে গাছের সঙ্গে বেঁধে বর্বর নির্যাতন
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্ত নদী যাদুকাটার তীর কেটে বালু উত্তোলনের ছবি তুলতে গিয়ে হামলার শিকার হয়েছেন তাহিরপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সংবাদ এর তাহিরপুর উপজেলা প্রতিনিধি কামাল হোসেন।
সাংবাদিক কামাল হোসেন উপজেলার বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্ধ গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
জানা গেছে, প্রতিদিনের ন্যায় সোমবারও যাদুকাটা নদীর তীর কেটে অবৈধভাবে বালু উত্তোলন করছে একটি চক্র। খবর পেয়ে সাংবাদিক কামাল হোসেন ছবি তুলতে গেলে ঘাগটিয়া গ্রামের রইস মিয়া, দ্বীন ইসলাম ও মাহমুদুলের নেতৃত্বে বালু খেকো চক্রটি তার উপর অতর্কিত হামলা করে মারাত্মক আহত করে। পরে কামালকে নদীর পাড় থেকে টেনে-হিছড়ে ঘাগটিয়া বাজারে এনে গাছের সঙ্গে রশ্মি দিয়ে বেধে রেখে নির্যাতন করতে থাকে।
খবর পেয়ে বাদাঘাট পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই মাহমুদুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তবে কামালের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আহত সাংবাদিক কামাল হোসেন জানান, নদীতে তীর কেটে অবৈধ ভাবে বালু উত্তোলনের ছবি তুলতে গেলে বালু খেকো ঘাগটিয়া গ্রামের রইস মিয়া, দ্বিন ইসলাম, মাহমুদুল চক্ররা তার উপর হামলা করে তাকে মারাত্মক আহত করে এবং তার মোবাইল, ক্যামেরা ও মোটরসাইকেল ছিনিয়ে নেয় তারা।
বাদাঘাট পুলিশ ফাড়িঁর ইনচার্জ এসআই মাহমুদুল হাসান বলেন, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে তাহিরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি বলেন, তার খোয়া যাওয়া মোটরসাইকেল ও মোবাইল ফোনটি উদ্ধারের চেষ্টা করছি ।
Related News
সুনামগঞ্জে প্রেমঘটিত বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে প্রেমঘটিত বিরোধকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনাRead More
ছাতকে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতক উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষে ঘটনা ঘটেছে।Read More



Comments are Closed