সিলেটে সিভিল সার্জনের পদত্যাগ দাবী প্রবাসীদের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট আসা যুক্তরাজ্যের লন্ডন প্রবাসীদের সাথে অবহেলা করা হচ্ছে বলে অভিযোগ ওঠেছে। নগরীর বিভিন্ন অভিজাত হোটেলে কোয়ারেন্টিনে থাকা ১৪২ জন প্রবাসী অবহেলার অভিযোগ করে সিলেটের সিভিল সার্জন ডাঃ প্রেমানন্দ মন্ডলের পদত্যাগ দাবী করেছেন।
জানা যায়, গত ২৫ জানুয়ারি লন্ডন থেকে ১৪২ জন যাত্রী বাংলাদেশ বিমান যোগে সিলেট আসেন। সরকারি নির্দেশনা অনুযায়ী তাঁদেরকে ৭ দিনের জন্য বিভিন্ন হোটেলে কোয়ারেন্টিনে পাঠানো হয়। ৩১ জানুয়ারি রোববার ৭ দিন পূর্ণ হওয়ার পরও সিলেট সিভিল সার্জন অফিস থেকে প্রবাসীদের করোনা পরীক্ষা করা হয়নি এবং এ ব্যাপারে তাদের সাথে যোগাযোগ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রবাসীরা সিভিল সার্জনের অফিসে ফোন করলে তাদের ফোন কেউ রিসিভ করেনি। এতে প্রবাসীরা ক্ষুব্ধ হলে হোটেল কর্তৃপক্ষের মাধ্যমে জানতে পারেন করোনা টেস্ট ৭ দিনের স্থলে ৮ম দিনে করা হবে এবং ৭২ ঘন্টার মধ্যে অর্থৎ ১০ম দিনে প্রবাসীরা করোনা টেস্টের রেজাল্ট পাবেন।
সরকারি নির্দেশনা ৭ দিনের কোয়ারেন্টিন শেষে হোম কোরেরেন্টিন ১৪দিন থাকলেও সিলেটের সিভিল সার্জন সরকারি নির্দেশনা না মেনে টালবাহানা করছেন বলে প্রবাসীরা অভিযোগ করেন। তারা বলেন, নির্ধারিত সময়ের পর আরো দু’তিন হোটেলে রেখে লাভবান হচ্ছে অসাধু মহল। এতে লন্ডন প্রবাসীরা মানসিক ভাবে ক্ষতিগ্রস্ত ও অসুস্থ হচ্ছেন। লন্ডন থেকে দেশে আসা প্রবাসীদের অবহেলা না করতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ রেহেনা ও সিলেটের মন্ত্রীদ্বয়ের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
আলাপকালে লন্ডন প্রবাসী ফ্রেইন্ডস অফ সিলেটের আব্দুস সোবহান বলেন, নাড়ির টানে বাংলাদেশে এসেছি। করোনাকালীন সময়ে সরকারি সকল নির্দেশনা আমরা মেনে আসছি। কিন্তু নির্দেশের বাইরে আমাদের সাথে যে অবহেলা করে মানসিক ভাবে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে এটা অত্যন্ত দুঃখজনক। আমরা সর্বমহলের সহযোগিতা কামনা করছি।
এ ব্যাপারে সিলেটের সিভিল সার্জন ডাঃ প্রেমানন্দ মন্ডলের মুঠোফোনে বার বার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
প্রবাসীদের সাথে অবহেলার অভিযোগ এনে সিভিল সার্জনের পদত্যাগ চেয়ে লিখিত আবেদন করেছেন লন্ডন প্রবাসী আব্দুছ ছোবহান, আশরাফ আহমেদ, রফিকআলী, মোঃ খলিলুর রহমান, মোঃ শামসু মিয়া, মোঃ কালা মিয়া, তাহমিদ আহমদ, মাসুক মিয়া, দেলোয়ার হোসেন খান, মোহাম্মদ দেলোয়ার উদ্দিন, আতিকুর রহমান, মুর্শেদ খান, আব্দুন নুর, ফলুল করিম, ইয়াকব আলী, সুজন, মিনারা সুলতানা, সাহাব উদ্দিন, আব্দুল নুর, নজরুল আলম, ইসমাঈল আলী, আব্দুল মুমিন, মাসুক আহমদ, জাহানারা বেগম, আরিজ খান, জামাল উদ্দিন, মোঃ শোয়েবুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed