Main Menu

সিলেটে পল্লী চিকিৎসকের লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ২৪ ডটকম :: সিলেট নগরীর লালাবাজারের হোটেল মোহাম্মদীয়ার পেছন থেকে এক পল্লী চিকিৎসকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত রেজাউল করিম হায়াত (৫০) সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কালাছাদেক এলাকার উত্তর রাজনগর গ্রামের চেরাগ আলীর ছেলে।

সোমবার (১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে স্থানীয় ব্যবসায়ীরা নগরীর লালাবাজারস্থ হোটেল মোহাম্মদীয়ার পেছনে রেজাউল করিম হায়াতের লাশ দেখতে পেয়ে কোতোয়ালি থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজের মর্গে প্রেরন করে।

এদিকে, এ ঘটনায় হোটেল মোহাম্মদীয়ার ম্যানেজার আব্দুর রউফ চৌধুরী (৪৪), সহকারী ম্যানেজার শামীম (২১), হোটেল কর্মচারী দেলোয়ার (২১) ও ফরিদ (২৪)-কে কোতোয়ালি থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

কোতোয়ালী থানার সহকারী পুলিশ কমিশনার সামছু উদ্দিন আহমদ চৌধুরী বলেন, ‘প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে কে বা কারা খুন করে লালবাজারের গলিতে ফেলে গেছে। প্রাথমিক ভাবে মরদেহের মৃত অবস্থান দেখে বুঝা যাচ্ছে একদিন আগে ঘটনা সংগঠিত হয়েছে। প্রাথমিকভাবে মোহাম্মদীয়া হোটেলের ম্যানেজারসহ কয়েকজনকে জিজ্ঞাস বাদ করা হয়েছে।’

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বি এম আশরাফ উল্যাহ তাহের।

তিনি বলেন, এ চারজনকে আটক নয়- থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আটক বা ছেড়ে দেয়ার বিষয়টি পরে জানানো হবে।

Share





Related News

Comments are Closed