বগুড়ায় ‘বিষাক্ত মদপানে’ ৫ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: বগুড়ায় ‘বিষাক্ত মদপানে’ ৫ জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। রবিবার (৩১ জানুয়ারি) রাতে পুরান বগুড়া, ফুলবাড়ি ও কাটনারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন- শহরের পুরান বগুড়ার লোকমানের ছেলে রাজমিস্ত্রী রমজান আলী (৪০) ও প্রেমনাথের ছেলে সুমন (৩৮)। শহরের কাটনার পাড়া হটু মিয়া লেনের কুলি শ্রমিক সাজু মিয়া (৫৫) ও বাবুর্চি মোজহার আলী (৭০)। এছাড়াও ফুলবাড়ি সরকার পাড়া এলাকার আব্দুল জলিল (৬৫)।
স্থানীয়রা জানান, শহরের তিনমাথা এলাকার ঋশি পরিবারের ছেলে চঞ্চলের বিয়ের অনুষ্ঠান ছিল রবিবার রাতে। সেই উপলক্ষে বিয়ে বাড়িতে আগত লোকজন পাশ্ববর্তী এক হোমিও দোকান থেকে অ্যালকোহল কিনে পান করেন। রাতে বাড়ি ফিরলে সুমন তার বাবা প্রেমনাথ ও চাচা রমনাথ এবং প্রতিবেশী রমজান অসুস্থ হয়ে পড়েন। ভোর রাকের দিকে তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন। মদপানে অসুস্থ দুই ভাই প্রেমনাথ ও রামনাথ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়াও রমজান স্থানীয় একটি ক্লিনিকে মারা যান।
অপরদিকে শহরের কালিতলা এলাকায় রবিবার রাতে অ্যালকোহল জাতীয় মদপান করেন সাজু, মোজহার ও আব্দুল জলিল। রাতে বাড়ি ফিরলে অসুস্থ হয়ে তিনজনই মারা যান।
বগুড়া পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর তরুণ কুমার চক্রবর্তী বলেন, তিনজনই কালিতলা বাজার এলাকায় অতিরিক্ত অ্যালকোহল পান করে অসুস্থ হয়ে বাড়িতেই মারা যান।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, যারা মারা গেছেন প্রত্যেকের বাড়িতে পুলিশ পাঠানো হয়। তবে মৃত ব্যক্তিদের পরিবার থেকে বিষাক্ত মদপানে মারা যাওয়ার বিষয়টি অস্বীকার করা হয়েছে।
Related News
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালেRead More



Comments are Closed