Main Menu

সিলেটে মোটরসাইকেলে ট্রলির ধাক্কা, যুবক নিহত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের জকিগঞ্জ উপজেলার নরসিংহপুর গ্রামে ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহি নিহত হয়েছেন। সোমবার (১ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় এ ঘটনাটি ঘটে।

নিহত কাওসার আহমদ (৩০) জকিগঞ্জের নরসিংপুরে গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

জানা যায়, ট্রলির ধাক্কায় গুরুতর আহতবস্থায় কাওসারকে উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেন জকিগঞ্জ থানার ওসি মীর মো. আবু নাছের। তিনি বলেন, নিহত কাওসারের ব্যবহৃত মোটরসাইকেলে দ্রুতগামি ট্রলি ধাক্কা দিলে তিনি পড়ে গিয়ে গুরুতর আহত হন। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

 

Share





Related News

Comments are Closed