সিলেটে ইয়াবা ও ফেন্সিডিলসহ ২জন গ্রেপ্তার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীতে পৃথক অভিযান চালিয়ে ১৪০০ পিস ইয়াবা ও ১৭২ বোতল ফেন্সিডিলসহ ২জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
এ ঘটনায় র্যাব বাদী হয়ে মাদক আইনে তাদের বিরুদ্ধে মামলা করেছে। মামলার পর তাদের স্থানীয় থানায় হস্তান্তর করা হয়।
শুক্রবার দুপুরে র্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটের দিকে নগরের শাহপরাণ থানা এলাকার ২৪ নম্বর ওয়ার্ডের সবুজবাগ আবাসিক এলাকায় অভিযান চালানো হয়। এসময় ১২০০ পিস ইয়াবা ও ১৭২ বোতল ফেন্সিডিলসহ আল আমিন (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। আল আমিন জেলার জকিগঞ্জ উপজেলার গংগারজল এলাকার মৃত জামাল আহাম্মদের ছেলে।
অভিযানে অংশ নেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-০৯, সিপিসি-১ কোম্পানীর মেজর মো. শওকাতুল মোনায়েম, সহকারী পুলিশ সুপার (এএসপি) একেএম কামরুজ্জামান এবং গণমাধ্যম কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি) ওবাইন।
অপরদিকে গত বুধবার রাতে নগরের উপশহর বি-ব্লকের সালেহা ভিলা’র ৩য় তলায় অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ মোছা. মনোয়ারা বেগম (৩৪) নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়। মনোয়ারা সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার গংগারজল এলাকার মো. জালাল উদ্দিন তাপাদারের স্ত্রী।
এই অভিযানে অংশ নেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) একেএম কামরুজ্জামান ও সহকারী পুলিশ সুপার (এএসপি) আবদুল্লাহ।
Related News
শাবিপ্রবিতে ছাত্র ইউনিয়নের আহ্বায়ক কমিটি গঠন
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)Read More
সিলেটে শিশুদের বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে দুই শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার এক শিক্ষককেRead More



Comments are Closed