মৌলভীবাজারে বিএনপির মেয়র প্রার্থীর নির্বাচন বর্জন
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার পৌরসভা নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি মেয়র প্রার্থী মো. অলিউর রহমান। নির্বাচনের সুষ্ঠ পরিবেশ নেই অভিযোগ করে বর্জনের ঘোষণা দেন তিনি।
আজ শুক্রবার সকাল সাড়ে ১১টায় মৌলভীবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে পৌর নির্বাচন বর্জনের ঘোষণা দেন বিএনপি মনোনিত মেয়র প্রার্থী।
এসময় তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আওয়ামী লীগ ছাত্রলীগের সন্ত্রাসীরা হুমকি ধামকি দিচ্ছে। কয়েকদিন আগে দলের নেতাকর্মীদের মারধর করেছে। তাদের গ্রেপ্তারের জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয়া হয়েছিলো। এ বিষয়ে রিটানিং অফিসার বা প্রশাসন কোন পদক্ষেপ নেননি।
তিনি আরও বলেন, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরিতে প্রশাসন কোন উদ্যোগ গ্রহন করেনি। বরং সরকার দলীয় সমর্থকরা বিএনপির পোলিং এজেন্টদের বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছে। তাই নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত নিয়েছে জেলা বিএনপি।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Related News
মৌলভীবাজারে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীরRead More
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More



Comments are Closed