দেশে করোনায় আরো ৭ জনের মৃত্যু ও শনাক্ত ৪৫৪
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে করোনাভাইরাসে কমেছে মৃত্যু ও শনাক্ত। গত ২৪ ঘন্টায় ৭ জনের মৃত্যু হয়েছে, যা গত সাড়ে আট মাসের মধ্যে সবচেয়ে কম। এর আগে গত বছরের ৮ মে সাতজনের মৃত্যু হয়েছিল। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৯৪ জনে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪৫৪ জন। গত ১ মে শনাক্ত হয়েছিলেন ৫৭১ জন এবং ২৮ এপ্রিল শনাক্ত হয়েছিলেন ৫৪৯ জন। এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্ত হলো ৫ লাখ ৩৪ হাজার ৪০৭ জন।
শুক্রবার (২৯ জানুয়ারি) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন ৪১৪ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৭৮ হাজার ৯৬০ জন।
এর আগে বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দেশে আরও ৫০৯ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরও ১৫ জন।
প্রসঙ্গত, বুধবার (২৭ জানুয়ারি) বিকেলে দেশে করোনা ভ্যাকসিন দেওয়ার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) ঢাকার ৫টি হাসপাতালে দ্বিতীয় দিনের মতো করোনার টিকা দেওয়া হয়। এছাড়া শুক্রবার সারাদেশে পাঠানো হয় করোনার টিকা।
২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।
Related News
চার দিন সারা দেশে গ্যাসের চাপ কম থাকতে পারে
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজারের মহেশখালীতে সামিট এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণকাজের কারণে সারা দেশে চার দিনRead More
১৩ সিটি করপোরেশনে ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন শুরু সোমবার
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ১৩টি সিটি করপোরেশনে সোমবার (২ নভেম্বর) থেকে ব্যাটারিচালিত তিন চাকার ই-রিকশারRead More



Comments are Closed