বঙ্গবীর ওসমানীর মৃত্যুাবার্ষিকীতে কর্মসূচী ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী, বাংলার গর্ব ও অহংকার বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানীর ৩৭তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বঙ্গবীর ওসমানী জন্ম ও মৃত্যু বার্ষিকী উদযাপন পরিষদ জাতীয় কমিটির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে।
কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমানকে সভাপতি ও মানবতাবাদী মনোরঞ্জন তালুকদাকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যগণ হচ্ছেন, সহ-সভাপতি পদে রোটারিয়ান আসাদুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী আবু জাফর মো: আলী হাসান, আশরাফুর রহমান চৌধুরী, মো. বেলাল উদ্দিন, সুরঞ্জিত বর্মন, ডা. কানু দত্ত সেনাপতি, এডভোকেট সুদীপ বৈধ্য, মো. আনোয়ার হোসেন, মধু মিয়া যুগ্ম সম্পাদক পদে এডভোকেট মো. সাজ্জাদুর রহমান, মো. বশির আহমদ, শফিকুর রহমান শফিক, জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক পদে ইমতিয়ার হোসেন আরাফাত।
সদস্যগণ হচ্ছেন, ড. আর.কে ধর, অধ্যক্ষ ড. দিলীপ কুমার দাস চৌধুরী, আফতাবুল ইসলাম, সাজ্জাদুর রহমান, আলী হোসেন আলিম, হোসেন মোহাম্মদ রাজন, তুহিন চৌধুরী, মামুন চৌধুরী, ইউসুফ সেলু, প্রভাষক ফজলে রাব্বি, আকলাক হোসেন, ভুলন পাল, আলী আহসান হাবিব সদস্য করে কমিটি গঠন করা হয়।
আগামী ১৫ ফেব্রুয়ারি বিকেল ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হবে। রচনা প্রতিযোগিতা অংশ গ্রহণকারী দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেনীর ছাত্র-ছাত্রীগণকে আগামী ১২ই ফেব্রুয়ারির মধ্যে নিজ হাতে রচনা লিখে ফেনী দাওয়া খানা ইদ্রিছ মার্কেট নিচতলা জিন্দাবাজার সিলেট এ জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed