Main Menu

নতুন ঘর পেলেন দেশের ৭০ হাজার গৃহহীন

বৈশাখী নিউজ ডেস্ক: মুজিববর্ষ উপলক্ষে দেশের ভূমি ও গৃহহীন পরিবারগুলোকে জমি ও গৃহ প্রদান কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (২৩ জানুয়ারি) সকালে মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে প্রায় ৭০ হাজার জমি ও গৃহ প্রদান করেন তিনি। এসময় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন প্রধানমন্ত্রী।

কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আজ আমার জন্য আনন্দের দিন। যেসব মানুষের ঠিকানা ছিল না, ঘর ছিল না, তাদের মাথা গোজার ঠাঁই দিতে পারছি।

এদিন দেশের ৪৯২টি উপজেলার ৬৬ হাজার ১৮৯টি পরিবারকে ভূমি ও গৃহহীন পরিবারকে পাকা ঘরসহ বাড়ি বুঝিয়ে দেওয়া হয়। একযোগে এত ভূমিহীন-গৃহহীন মানুষকে জমি ও ঘর করে দেওয়ার ঘটনা বিশ্বে এটিই প্রথম।

প্রসঙ্গত, মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় প্রায় ৯ লাখ মানুষকে পুনর্বাসন প্রক্রিয়া চলছে। এ মাসে ৭০ হাজারের পাশাপাশি আগামী মাসে আরও ১ লাখ পরিবার বাড়ি পাবে।

Share





Related News

Comments are Closed