দক্ষিণ সুরমায় পুলিশী অভিযানে ৬ জুয়াড়ী আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানাধীন জালালপুরে ঝটিকা অভিযান চালিয়ে ৬ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। বুধবার (২০ জানুয়ারি) ভোররাত ৪টার দিকে এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, দক্ষিণ সুরমা উপজেলার জালালপুরের দক্ষিণ করিমপুর গ্রামের রিপন মিয়ার ঘরে মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে জুয়া খেলার আসর বসে। খবর পেয়ে বুধবার ভোররাত ৪টার দিকে মোগলাবাজার থানার একদল পুলিশ সেখানে ঝটিকা অভিযান চালায়। এসময় ছয় জুয়াড়িকে আটক করে পুলিশ।
আটককৃতরা হচ্ছেন- দক্ষিণ করিমপুর গ্রামের নিম্বর আলীর ছেলে রিপন মিয়া (৩৫), একই গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে শাহজাহান (৩০), আম্বর আলীর ছেলে আক্তার আলী (৩৫), উত্তর করিমপুর গ্রামের মৃত তছলিম আলীর ছেলে বাবুল মিয়া (৩৫), বরুন্ডা গ্রামের ময়না মিয়ার ছেলে মো. আতাউর রহমান (২৮) ও ভগতিপুর গ্রামের মৃত জিনারুল ইসলামের ছেলে ফয়সল আলম রকি (২৮)।
তাদের বিরুদ্ধে মোগলাবাজার থানায় মামলা দায়েরপূর্বক বুধবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
Related News
কোম্পানীগঞ্জে ৮৬ লাখ টাকার ভারতীয় ওষুধ-পণ্য জব্দ, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও বিভিন্নRead More
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More



Comments are Closed