জকিগঞ্জে যুবলীগ নেতা আহাদকে দল থেকে বহিস্কার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক আব্দুল আহাদকে দল থেকে বহিস্কার করা হয়েছে। দলের শৃঙ্খলা পরিপন্থি কাজের জন্য গঠণতন্ত্রের ২২ এর (ক) ধারা অনুযায়ী এই বহিষ্কারাদেশ প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৯ জানুয়ারী) সিলেট জেলা যুবলীগ সাধারণ সম্পাদক শামীম আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ আওয়ামী যুবলীগ একটি ঐতিহ্যবাহি সংগঠন। এই সংগঠনের শৃঙ্খলা বজায় রাখা সকল সদস্যদের নৈতিক ও সাংগঠনিক দায়িত্ব। তিনি বলেন, ৩০ জানুয়ারি জকিগঞ্জ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে জকিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র খলিলুর রহমানকে দল থেকে নৌকা মার্কা প্রদান করা হয়। আর তাই নৌকাকে বিজয়ী করা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নৈতিক দ্বায়িত্ব। এ ক্ষেত্রে জকিগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক আব্দুল আহাদ নৌকা মার্কাকে সমর্থন না করে নিজেই স্বতন্ত্র প্রার্থী হন যা দলের জন্য শৃঙ্খলা পরিপন্থী।
এমতাবস্থায় আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাঈনুল হোসেন খাঁন নিথিল এর নির্দেশনা মোতাবেক জকিগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক আব্দুল আহাদ কে গণতন্ত্রের ২২ এর (ক) ধারা অনুযায়ী সংগঠন থেকে বহিষ্কার করা হলো।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed