দেশে করোনায় আরও ৮ জনের মৃত্যু, শনাক্ত ৭০২
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ জন। গেল আট মাসের মধ্যে যা সবচেয়ে কম। এনিয়ে এখন পর্যন্ত মারা গেছেন ৭ হাজার ৯৫০ জন।
একই সময়ে করোনায় আক্রান্ত আরও ৭০২ জনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৫ লাখ ২৯ হাজার ৬৮৭ জনে দাঁড়াল।
বুধবার (২০ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এছাড়া বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৬১৭ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ লাখ ৭৪ হাজার ৪৭২ জন। সব মিলিয়ে এ পর্যন্ত ৩৫ লাখ ৬৬৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
এর আগে মঙ্গলবার (১৯ জানুয়ারি) দেশে আরও ৭০২ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরও ২০ জন।
২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।
Related News
৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী ৮ থেকে ২৯ অক্টোবরRead More
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More



Comments are Closed