তালতলীতে ইয়াবা ব্যবসায়ী আটক
তালতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার তালতলীতে আল-আমিন (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে ৪৫ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার উত্তর চরপাড়া এলাকার মনিরুলের চায়ের দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটককৃত আল-আমিন ছোটবগী ইউনিয়নের চরপাড়া আবাসন এলাকার আউয়াল খানের ছেলে।
পুলিশ জানায়, উপজেলার ছোট বগী ইউনিয়নের উত্তর চরপাড়া এলাকার মনিরুলের চায়ের দোকানের সামনে ইয়াবা বিক্রি হচ্ছে এমন সংবাদ পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে অভিযান চালিয়ে ৪৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আল-আমিনকে আটক করা হয়।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান মিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ৪৫ পিস ইয়াবাসহ আল-আমিন নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে প্রেরন করা হয়েছে।
Related News
বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক সমকালের বরিশালের সাবেক ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্তRead More
বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর
বৈশাখী নিউজ ডেস্ক: বরিশালের বাকেরগঞ্জে পুলিশ হেফাজতে নাদিরা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।Read More



Comments are Closed