জকিগঞ্জে বিএনপির বিদ্রোহী প্রার্থী হিরা বহিস্কার
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা শাখার আহবায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন হিরাকে বহিস্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে সিলেটের জকিগঞ্জ পৌরসভা নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাকে দল থেকে বহিস্কার করা হয়।
জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নির্দেশনার আলোকে যুবদলের কেন্দ্রীয় সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর নির্দেশে ১৯ জানুয়ারি সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে আব্দুল্লাহ আল মামুন হিরাকে বহিস্কার করা হয়।
আদেশটি ইতোমধ্যে কার্যকর করা হয়েছে।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed