সিলেটে ছুরিকাঘাতে যুবক খুন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট শহরতলীর শাহপরাণ থানাধীন খাদিম এলাকা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। যুবকের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের ধারণা তাকে ছুরিকাঘাতে হত্যা করা হতে পারে।
মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে বিআইডিসি এলাকার কৃষি গবেষণা খামারের লেকের পাশ থেকে লাশটি উদ্ধার করে শাহপরাণ থানা পুলিশ।
খুন হওয়া যুবক নাইম আহমদ (২২) শাহপরাণ থানাধীন পাঁচঘড়ি এলাকার নিজাম উদ্দিনের ছেলে। সে স্থানীয় মোহাম্মদপুর এলাকায় নানার বাড়িতে থাকত। তার শরীরের বিভিন্নস্থানে বেশকিছু ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে।
বিষয়টি নিশ্চিত শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান জানান, উদ্ধারকৃত লাশের শরীরের বিভিন্নস্থানে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে।
তিনি জানান, প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্যমতে, নিহত যুবক থাই মিস্ত্রি। লাশ দেখে মনে হয়েছে উদ্ধারের ঘন্টা দুয়েক আগে তাকে ছু্রিকাঘাত করা হয়েছে। লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।
Related News
সিলেটে সন্তান জন্মের ৩ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মায়ের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে সন্তান জন্ম দেওয়ার মাত্র তিন দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণRead More
সিলেটে হত্যা মামলার ৩ আসামি চট্টগ্রামে ধরা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে পাওনা টাকা চাওয়ায় চাচাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনায়Read More



Comments are Closed