জৈন্তাপুরে এসএসসি-২০০২ ব্যাচের শীতবস্ত্র বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলার এসএসসি ব্যাচ-২০০২ এর একদল বন্ধু জৈন্তাপুরে অসহায় গরীবদের পাশে দাঁড়িয়েছেন। কনকনে শীতে এসএসসি ব্যাচ ২০০২’র প্রবাসী বন্ধুদের সহযোগীতা নিয়ে শীতার্তদের মাঝে শীতের কম্বল বিতরণ করছেন। জৈন্তাপুর উপজেলায় অসহায় মানুষের পাশে সিলেট জেলার এসএসসি ২০০২ ব্যাচের উদ্দ্যোগে ১ম দফায় কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার সকাল ১১টায় ‘সিলেট জেলার এসএসসি ২০০২ ব্যাচ’র আয়োজনে জৈন্তাপুর ইরাদেবী মিলনায়তন মাঠে ১ম দফায় একশত পঞ্চাশ জন অসহায় ও গরীব শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা পারভীন। উপস্থিত ছিলেন জৈন্তাবার্তার সম্পাদক ও প্রকাশক শিক্ষানুরাগী ফারুক আহমদ, সিলেট জেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মিসবাহ উদ্দীন আহমদ, চ্যানেল টোয়েন্টিফোরের সিলেট ব্যুরো প্রধান গোলজার আহমদ, এসএসসি ২০০২ ব্যাচের সিলেট অঞ্চলের এডমিন নূর মোহাম্মদ খাঁন তাইফুর, ছাত্রনেতা বদরুল আজাদ রানা, যুবনেতা সবরুল ইসলাম নেপুর, যুবনেতা সাইদুর রহমান বাবলু, মনোয়ার মুহিব, আহসান আহমদ চৌধুরী জুয়েল, ব্যবসায়ী মিনহাজুল ইসলাম, আনোয়ার আহমদ প্রমূখ।
এসময় জৈন্তিয়া ১৭ পরগনার সভাপতি আবু জাফর আবুল মাওলা চৌধুরী, নিজপাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান বাবুল, জৈন্তাপুর মডেল থানার এস আই স্বপন, নিজপাট ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য হুমায়ুন আহমদ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। বিতরণ অনুষ্ঠানে সহযোগীতায় ছিলেন আবির রহমান, তানবির আহমদ, মাহবুব মারুফ, সাব্বির আহমদ, ইয়াছিন আহমদ, তমাল আহমদ, রুবেল দাস প্রমুখ।
Related News
জকিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদে আলোচনায় যারা
Manual6 Ad Code বিশেষ সংবাদদাতা: সিলেটের জকিগঞ্জ উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় যারাRead More
শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা স্থগিতের দাবিতে গোলাপগঞ্জে বিক্ষোভ
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশে চলমান শিক্ষার্থী আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে সিলেটেরRead More



Comments are Closed