মাদার কেয়ার ক্লিনিকের দুই চিকিৎসকের শাস্তির দাবী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর মাদার কেয়ার ক্লিনিকে ভুল চিকিৎসায় দক্ষিণ সুরমার সিলাম তেলিপাড়া গ্রামের মোছাঃ সুলতানা বেগম ও তার শিশু সন্তানের মৃত্যুর ঘটনায় দায়ী ব্যক্তিদের শাস্তির দাবীতে বুধবার দুপুরে সিলেট নগরীর কোর্ট পয়েন্টে মানববন্ধন পালন করেন সচেতন নাগরিক সমাজ ও এলাকাবাসী।
মানববন্ধনে বক্তারা নগরীর মাদার কেয়ার ক্লিনিকের ডাঃ সৈয়দা তৈয়বা বেগম ও ডাঃ সাহাব উদ্দিনের ভুল চিকিৎসায় নিহত দক্ষিণ সুরমার সিলাম তেলিপাড়া গ্রামের মোছাঃ সুলতানা বেগম ও তার শিশু সন্তানের মৃত্যুর ঘটনায় দায়ী ডাঃ সৈয়দা তৈয়বা বেগম ও ডাঃ সাহাব উদ্দিনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন- সিলাম ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক আব্দুল হাই আতিক মাস্টার, সিলাম ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ও কালীঘাটের বিশিষ্ট ব্যবসায়ী হাজী আজির উদ্দিন, সিলাম ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক নেছার আলী, মহাজনপট্টি ব্যবসায়ী সমিতির কার্যকরী সদস্য তৌফিক এ রাব্বি, আর কে কর্পোরেশনের স্বত্বাধিকারী আব্দুল কাদির, আর কে ট্রেডিং এর স্বত্বাধিকারী হুমায়ুন রশীদ জুয়েল, ব্যবসায়ী শামীম আহমদ, আল খাজা মার্কেটের রহমান মেশিনারীজ এর স্বত্বাধিকারী আব্দুর রহমান, তোফায়েল ট্রেডার্স এর স্বত্বাধিকারী তোাফায়েল আহমদ, মৃত সুলতানা বেগম স্বামী আজির উদ্দিন, সমাজসেবী আলী হায়দর, মোক্তার হোসেন, জাহাঙ্গীর হোসেন, শফিক মিয়া, আব্দুল কাদির, আব্দুস সালাম, আব্দুর মান্নান, আব্দুর রহমান, নাসির উদ্দিন, সাইফুদ্দিন, মোহাম্মদ সজল, জয়নুল আবেদীন, মাসুক মিয়া,সিলেট কল্যাণ সংস্থার সহ প্রযুক্তি সম্পাদক ওয়াসিম আহমদ,সমাজসেবী নূর আহমদ, জয় কর্মকার, শাওন কর্মকার প্রমুখ।-বিজ্ঞপ্তি
Related News
সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠান বয়কট করল মহানগর বিএনপি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্মানে আয়োজিত নাগরিকRead More
সিলেটে দুই ওলির মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর সিলেটে প্রথম সফরে এসেই হযরত শাহজালাল (রহ.) ওRead More



Comments are Closed