হুমায়ুন রশিদ চত্বরের রেলিং ভেঙে ভেতরে ট্রাক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ গোল চত্বরের রেলিং ভেঙে ভেতরে ঢুকে গেছে মালবোঝাই একটি ট্রাক। সোমবার (১১ জানুয়ারি) বিকাল সাড়ের ৪টার দিকে এ ঘটনা ঘটে। এসময় চালক গুরুতর আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে দ্রুত গতিতে আসা মালবুঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ন ১১-৮৮৩২) রাস্তা থেকে প্রায় এক ফুট ঊঁচু গোলচত্বরের রেলিং ভেঙে উপরে উঠে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খায় এবং ট্রাকের সম্মুখভাগ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় চালক গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা গুরুতর আহত ট্রাক চালককে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তাৎক্ষণিকভাবে চালকের নাম-ঠিকানা জানা যায়নি।
Related News
ওসমানী হাসপাতালে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিলেটে সর্বস্তরের সাংবাদিকদের সমাবেশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে ইন্টার্নRead More
সিলেটে লন্ডনগামী ফ্লাইটে অন্তঃসত্ত্বা নারীসহ ৪ জনের যাত্রা বাতিল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট থেকে লন্ডনগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চিকিৎসাসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র দেখাতেRead More



Comments are Closed