সিলেটে ট্রাক-প্রাইভেট কারের সংঘর্ষে আহত ১
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট-বিমানবন্দর সড়কে শুক্রবার রাতে দুর্ঘটনায় এক প্রাইভেট কার আরোহী আহত হয়েছেন। আহত সোহেল আহমদ (২৭) গোয়াইনঘাট উপজেলার বলিশ্বর গ্রামের মৃত খলিলুর রহমানের পুত্র। তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার (৮ জানুয়ারি) রাত পৌনে ১২ টার দিকে সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানার বড়শালা বাইপাস পয়েন্টে একটি প্রাইভেট কার (রেজি. নং-ঢাকা মেট্রো.-ভ-৮৬৬৬)-এর সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কার আরোহী সোহেল আহমদ (২৭) গুরুতর আহত হন।
তাকে স্থানীয়রা উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে তিনি ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন।
এদিকে, দুর্ঘটনায় কবলিত প্রাইভেটকারটি উদ্ধার করা হলেও ট্রাকটি নিয়ে চালক পালিয়ে যান। সেই গাড়ি ও চালকের খোঁজ করছে পুলিশ।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed