বিশ্বনাথে ভূমিহীনদের জন্য নির্মিত ঘর পরিদর্শন
বিশ্বনাথ প্রতিনিধি : মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ভূমিহীনদের জন্য আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় প্রস্তুত হওয়া ৩২টি নান্দনিক ঘর পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক আলী নেওয়াজ রাসেল। নবনির্মিত ৬৬৯টি ঘর মুজিববর্ষের মধ্যেই আনুষ্ঠানিকভাবে ভূমিহীনদের মধ্যে হস্তান্তর করা হবে। বুধবার বিকেলে উপজেলার দুটি প্রকল্প তিনি পরিদর্শন করেন।
প্রকল্পগুলোর মধ্যে একটি হচ্ছে খাজাঞ্চি ইউনিয়নের পুষণী গুচ্ছগ্রামের পাশে অপরটি হচ্ছে বিশ্বনাথ সদর ইউনিয়নের দন্ডপানিপুর গ্রামের পাশে। দুটি প্রকল্প পরিদর্শনকালে নান্দনিক ঘরগুলো দেখে পরিচালক আলী নেয়াজ রাসেল ভূয়সী প্রশংসা করেন।
এসময় তার সাথে ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক বর্ণালী পাল, পিআইও টিটু দেবনাথ, খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন, তফসিলদার নুরুল আমিন প্রমুখ।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed