লন্ডন থেকে ৪৮ যাত্রী নিয়ে সিলেটে বিমানের ফ্লাইট
বৈশাখী নিউজ ডেস্ক: করোনাভাইরাসের প্রকোপের মধ্যে যুক্তরাজ্য থেকে আরও ৪৮ যাত্রী নিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছেছে বিমানের একটি উড়োজাহাজ। যাদের মধ্যে ৪২ জনই সিলেটের।
সোমবার (৪ জানুয়ারি) দুপুর সোয়া ১২ টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমানের এই ফ্লাইটটি।
ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার ১২ টা ২৫ মিনিটের দিকে বাংলাদেশ বিমানের ফ্লাইটটি অবতরণ করে। এই ফ্লাইটে আসা ৪৮ যাত্রীর মধ্যে ৪২ জনই সিলেটের। তাদের মধ্যে একজন শিশু রয়েছে। এদিকে বাকী ৬ যাত্রী নিয়ে উড়োজাহাজটি ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ওসমানী বিমান বন্দর ত্যাগ করে।
এদিকে বিমানবন্দরে ৪২ জন যাত্রী নামার পরপরই কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হয় বিমানবন্দরের ভেতরের আনুষ্ঠানিকতা। বর্তমানে তাদের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা চলছে। এরপর তাদের ১৪ দিনের কোয়ারেন্টিন পালনের জন্য বিমানবন্দর থেকে সরাসরি হোটেলে নেয়া হবে।
এদিকে সোমবার সকাল থেকে সিলেট ওসমানী বিমানবন্দরে বিআরটিসির তিনটি বাস প্রস্তুত রাখা হয়েছে এসকল যাত্রীদের পরিবহনের জন্য। সরকারের বরাদ্দকৃত এই বাসে করেই হোটেলে নেয়া হবে এই ৪২ জনকে।
এদিকে আজই প্রথম নিজ খরচে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে যাচ্ছেন লন্ডন ফেরতরা। এরইমধ্যে যুক্তরাজ্যের লন্ডন থেকে আসা যাত্রীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য নগরের দুটি হোটেল প্রস্তুত করেছে সিলেট জেলা প্রশাসন। এছাড়াও আরও ৭টি হোটেল প্রাথমিকভাবে প্রস্তুত রাখা হয়েছে।
এর আগে গত সোমবার (২৮ ডিসেম্বর) লন্ডন থেকে কেউ দেশে এলে তাকে বাধ্যতামূলকভাবে নিজ খরচে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রীসভার ভার্চুয়াল বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সিদ্ধান্তে বলা হয়, যারাই লন্ডন থেকে দেশে আসবেন তাদের ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। তবে সরকার এ কোয়ারেন্টিনের ব্যবস্থা করবে। তবে যাত্রীকে সব খরচ বহন করতে হবে। এছাড়া যাত্রীদের চাহিদা অনুযায়ী ভালো মানের হোটেলের ব্যবস্থাও করা হবে। যা নিশ্চিত করবে সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ।
এ ব্যাপারে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (কোভিড-১৯) শামমা লাবিবা অর্ণব বলেন, নিজ খরচে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকার নির্দেশনার পর আজই প্রথম ফ্লাইট সিলেটে এসেছে। যাত্রীরা যাতে হোটেলের বাইরে না যেতে পারেন এবং হোটেলে যাতে তাদের স্বজনরা প্রবেশ না করেন তা তদারকি করতে হোটেলগুলোর সামনে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা থাকবে।
প্রসঙ্গত, ওসমানী বিমানবন্দর সূত্রে জানা যায়, সপ্তাহের প্রতি সোমবার ও বৃহস্পতিবার যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে সিলেট ওসমানী আন্তর্জতিক বিমানবন্দরে বিমানের সরাসরি ফ্লাইট আসে। সর্বশেষ গত ২৪ ডিসেম্বর ২০২ জন, গত ২৮ ডিসেম্বর ২০২ জন এবং ৩১ ডিসেম্বর ২৩৭ যাত্রী নিয়ে বিমানের তিনটি ফ্লাইট ওসমানী বিমানবন্দরে আসে। এই তিনদিন আসা যাত্রীদের মধ্যে যথাক্রমে ১৬৫, ১৪৪ ও ২০২ জন ছিলেন সিলেটের যাত্রী। বাকিরা ঢাকায় চলে যান।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed