মৌলভীবাজারে বিআরটিসি বাস ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে হবিগঞ্জ এক্সপ্রেসের শ্রমিকদের হামলায় বিআরটিসি বাস ও কাউন্টার ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে মৌলভীবাজারের সর্বস্তরের জনগণ।
৩১ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় মৌলভীবাজার বেরিরপাড়ে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
আয়োজক সদস্য ছালেহ আকরাম রিপন এর সভাপতিত্বে ও সমাজকর্মী এম এ সামাদ এর সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হবিগঞ্জ মৌলভীবাজার সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা জহুরা আলাউদ্দিন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও দৈনিক বাংলার দিন সম্পাদক বকসি ইকবাল আহমদ, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী, সিলেট বিভাগ যোগাযোগ ও উন্নয়ন কেন্দ্রীয় পরিষদের মহাসচিব মোঃ কুতুবউদ্দিন সোহেল, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম মৌলভীবাজার জেলা শাখার সভাপতি ও আয়োজক সদস্য বেলাল তালুকদার, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ এর জেলা সভাপতি মোঃ মামুনুর রশীদ, বোরহান উদ্দিন ইসলামিক সোসাইটির চেয়ারম্যান মুহিবুর রহমান মুহিব, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ সাধারণ সম্পাদক এ কে এম আকলু, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী টিপু, সমাজকর্মী নিখিল তালুকদার, সাংবাদিক মামুনুর রহমান চৌধুরী মসু, সহকারী শিক্ষক সুব্রত পাল, চিনু রঞ্জন তালুকদার, কালের কন্ঠ শুভ সংঘ এর সাধারণ সম্পাদক তাকবীর হোসেন, আজিজুল ইসলাম জয়, তারেক আহমদ, জামাল আহমদ, উজ্জ্বল আহমদ প্রমুখ।
বক্তারা বিআরটিসি কর্তৃপক্ষের উপর হামলা, ভাংচুরকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও দ্রুত সময়ের মধ্যে হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট সড়কে বিআরটিসি বাস চালু করার দাবী জানান।
মানববন্ধন শেষে আয়োজকরা মৌলভীবাজারের জেলা প্রশাসক এর কাছে স্মারকলিপি প্রদান করেন।
Related News
লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে বিশালাকৃতির সেগুন গাছ পাচার
Manual6 Ad Code কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে অবস্থিত পরিবেশগতভাবে অত্যন্ত সংবেদনশীল ও সমৃদ্ধ বনাঞ্চলRead More
কুলাউড়ায় মোটরসাইকেল দূর্ঘটনায় যুবক নিহত
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় পথচারী এক নারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল থেকেRead More



Comments are Closed